27%

ছাড়

ইসলামী সভ্যতায় রাজনীতি ও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন

৳450 ৳330

প্রোডাক্ট কোড : P0284

Product Type: Physical

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম হাসান আল ফিরদাউস
বইয়ের প্রকাশনী মক্তব প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 307 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

ইসলামী সভ্যতার পুনর্জাগরণী চেতনাকে নতুনভাবে ধারণ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, তা-ই আজ মানবতার মুক্তি আন্দোলন বা বিশ্বজনীন ইসলামী আন্দোলন নামে পরিচিত। ইসলামের ন্যায়, নৈতিকতা ও মানবকল্যাণভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার এ আন্দোলন আধুনিক বিশ্বে এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও সামাজিক শক্তিতে পরিণত হয়েছে। এর ব্যাপক প্রভাব বিবেচনা করে প্রখ্যাত পাশ্চাত্য ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি একে “পাশ্চাত্যের বিপরীতে সর্বাধিক শক্তিশালী প্রকল্প” হিসেবে আখ্যায়িত করেছিলেন।

‘ইসলামী সভ্যতায় রাজনীতি ও বিশ্বজনীন ইসলামী আন্দোলন’ গ্রন্থে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনসমূহের জ্ঞানগত ভিত্তি, আদর্শিক কাঠামো, ঐতিহাসিক বিকাশ এবং সভ্যতাগত ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে গড়ে ওঠা ইসলামী আন্দোলনের উদ্ভব, বিকাশ, চ্যালেঞ্জ এবং সমকালীন বাস্তবতাও তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় তুলে ধরা হয়েছে।

ইসলামী সভ্যতা, রাজনীতি, সামাজিক পরিবর্তন এবং বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের ইতিহাস ও চিন্তাধারা সম্পর্কে সম্যক ধারণা লাভে আগ্রহী শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের জন্য বইটি একটি মূল্যবান ও অপরিহার্য পাঠ।

0