15%
ছাড়
বাঙালী মুসলমানের উৎসব
৳200
৳170
প্রোডাক্ট কোড : P0288
Product Type: Physical
বিস্তারিত
বাঙালী মুসলমানের উৎসব এক. উৎসব মানে হচ্ছে আনন্দজনক অনুষ্ঠান। সাধারণত উৎসব হলো একটা Communal Performance - যৌথ উদযাপন। সবাই মিলে একই ধরনের রিচুয়াল, প্রথা পদ্ধতি অনুসরণ করে আনন্দ প্রকাশ করার অনুষ্ঠান। নির্জন মানুষ কিংবা সঙ্গীহীন মানুষও আনন্দ প্রকাশ করতে পারে। কিন্তু সেটাকে ঠিক উৎসব বলা যায় না। ইংরেজিতে উৎসব বলতে যে শব্দটা বুঝানো হয় সেটার নাম Festival এটার সাথেও সমাজের সম্পর্ক। ব্যক্তি এখানে অনেকখানি গৌণ। ইংরেজিতে আরেকটি শব্দ আছে gala। এটি এসেছে আরবী ‘খিলা’ থেকে। এর মানে সম্মানের সুতো-robe of honor । আগে গালা শব্দটা উৎসবের পোশাক অর্থে বুঝানো হতো। এখন এটাকে উৎসব অর্থে বুঝানো হয়। মানুষ তার প্রয়োজনে উৎসব তৈরি করেছে। জীবনের বৈচিত্র্যহীনতা ও একঘেয়েমি কাটাতে সে আয়োজন করেছে উৎসবের। সেই ইতিহাসের আদিকালে শিকারজীবী, পরবর্তীকালে কৃষিজীবী মানুষেরা তাদের পেশার অনুকরণে উৎসব তৈরি করেছে। সেই সব মানুষেরা গুহার গায়ে শিকারের ছবি আঁকতো। শিকারের দেব-দেবীকে পূজা করতো। পরে কৃষিজীবী মানুষেরা ঋতু বদলের সাথে ফল ফসলের যে প্রাচুর্য ও স্বল্পতা তৈরি হয় তাকে কেন্দ্র করে কিছু উৎসব তৈরি করে। বিভিন্ন দেশের বসন্ত উৎসব, নববর্ষের উৎসব, বৃষ্টি কামনার উৎসব এর মধ্যে পড়ে।
ইসলামি বই
হাদিস
ইসলামি ইতিহাস
নারী ও পরিবার
ইসলামিক উপন্যাস
সাহাবীদের জীবনী
শিশু-কিশোর