25%
ছাড়
অদেখা আমি
৳180
৳135
প্রোডাক্ট কোড : P0295
Product Type: Physical
বিস্তারিত
আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে এক ‘অদেখা আমি’—যে বড় স্বপ্ন দেখে, নতুন কিছু সৃষ্টি করতে চায় এবং জীবনে অর্থবহ পরিবর্তন আনার সাহস রাখে। কিন্তু ভয়, আলস্য, আত্মসন্দেহ এবং অজুহাতের দেয়াল সেই সম্ভাবনাময় সত্তাকে বারবার থামিয়ে দেয়। আমরা অপেক্ষা করি ‘উপযুক্ত সময়’-এর, অথচ বাস্তবতা হলো—Perfect time is a myth। সফলতা তাদেরই ধরা দেয়, যারা প্রতিদিন অজুহাতকে পরাজিত করে কাজে নেমে পড়ে।
‘অদেখা আমি’ গ্রন্থে লেখিকা নাইমা বি. রবার্ট আত্মউন্নয়ন, আত্মবিশ্বাস এবং কর্মমুখী জীবন গঠনের এক বাস্তবধর্মী পথনির্দেশনা তুলে ধরেছেন। বিশেষ করে নারীদের আত্মপ্রকাশ ও বিকাশের পথে সামাজিক সংকোচ, মানসিক বাধা এবং আত্মসৃষ্ট সীমাবদ্ধতাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। কুরআন ও সুন্নাহর আলোকে তিনি দেখিয়েছেন, কীভাবে অজুহাত, ভয় এবং আত্মতুষ্টির শৃঙ্খল ভেঙে নিজের প্রকৃত সামর্থ্যকে বিকশিত করা যায়।
বইটির প্রতিটি অধ্যায় বাস্তব জীবনের অভিজ্ঞতা, আত্মসমালোচনা এবং অনুপ্রেরণায় সমৃদ্ধ। পড়তে পড়তে অনেকেরই মনে হবে—“এ তো আমারই গল্প!” যদি কখনো মনে হয়ে থাকে, “আমাকে দিয়ে কিছুই হবে না” কিংবা “আমি যেমন আছি, তাতেই যথেষ্ট”, তবে এই বইটি আপনার জন্য।
নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে, অজুহাত ও ভয়ের দেয়াল ভেঙে আত্মবিশ্বাসী, কর্মোদ্যমী এবং উদ্দেশ্যময় মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে ‘অদেখা আমি’ হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।
ইসলামি বই
হাদিস
ইসলামি ইতিহাস
নারী ও পরিবার
ইসলামিক উপন্যাস
সাহাবীদের জীবনী
শিশু-কিশোর